বিমানে দুই এয়ার হোস্টেজের শ্লীলতাহানি


ভারতের বিমানের মধ্যে শ্লীলতাহানির ঘটনা বেশ পুরনো। তবে এবার দেশটির মুম্বাই-নাগরপুর জেট এয়ারওয়েজ বিমানে দুই এয়ার হোস্টেজের শ্লীলতাহানির ঘটনা ঘটে। শনিবার ২৩ বছর বয়সী আকাশ গুপ্ত নামে এক মাদকাসক্ত তরুণের বিরুদ্ধে এ শ্লীলতাহানির অভিযোগ উঠে।
এ তরুণ যাত্রী হয়ে বিমানে ভ্রমণের সময় মাতাল অবস্থায় দুই এয়ার হোস্টেজের শ্লীলতাহানি করেন। তিনি পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী।
জানা যায়, জেট এয়ারওয়েজ ফ্লাইট নম্বর-9S24460 যোগে অভিযুক্ত আকাশ 41E নম্বর সিটে বসে মুম্বাই-নাগরপুর ভ্রমণ করছিলেন। ঘটনার পরে ওই দুই এয়ার হোস্টেজ ফ্লাইটটির পাইলটের কাছে লিখিত অভিযোগ করলে এ তথ্য জানা যায়।
এ ঘটনায় অভিযুক্ত আকাশ গুপ্তকে গ্রেফতার করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে সোপর্দ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













