বিমান বিধ্বস্ত মেলবোর্নের শপিংসেন্টারে, নিহত ৫


একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি শপিং সেন্টারে ৫ জন নিহত হয়েছে। ঘটনার পরই সেখানে নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যান।খবর বিবিসি’র।
আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। ভিক্টোরিয়া পুলিশ অ্যাসিসটেন্ট কমিশনার স্টিফেন লিয়েন জানান, উড্ডয়নের পরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কমিশনার স্টিফেন লিয়েন আরো জানান, এই দুর্ঘটনার সময় ওই শপিং সেন্টারে সৌভাগ্যক্রমে কেউ ছিল না। এত বাইরের কেউ আহত হননি। তখন সেন্টারটি বন্ধ অবস্থায় ছিল বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অপেক্ষা করছিলেন শপিং সেন্টারটি খোলার জন্য। বিমানটি বিধ্বস্তের পর ৩০ মিটার উঁচুতে আগুন উঠে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













