রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমান ভূপাতিতকে ‘দুঃখজনক’ বললেন তুর্কি প্রেসিডেন্ট

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান অবশেষে তার সুর কিছুটা নরম করেছেন। শনিবার দেশে এক সমাবেশে তিনি বলেন, রাশিয়ার ওই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি ছিল ‘দুঃখজনক’ ঘটনা। ভবিষ্যতে এমনটা আর হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

তবে সমর্থকদের উদ্দেশে এরদোয়ান তুরস্কের ভূমিকা নিয়ে আবারও সাফাই গান। রাশিয়ার প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এমনটা ঘটবে, আমাদের কোনো প্রত্যাশাই ছিল না; কিন্তু তাই ঘটেছে। আমি আশা করছি সামনের দিকে এমন যেন আর না ঘটে। এখন উভয় পক্ষেরই উচিত ইতিবাচক মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।’

আগামী সোমবার প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে আজ শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটির নাগরিদকের রাশিয়া ভ্রমণের ওপর সতর্কতা জারি করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না থাকলে সে দেশে যাওয়াকে নিরুৎসাহিত করেছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়া ভ্রমণে তুরস্কের নাগরিকরা নানা সমস্যার সম্মুখিন হতে পারে। পরিস্থিতির উন্নত না হওয়া পর্যন্ত ভ্রমণযাত্রা পিছিয়ে দিতে বলা হয়েছে।

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি