বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত


পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উত্তর ওয়াজিরিস্তানের আলওয়ারা, খারতাঙ্গি ও মাইজার এলাকায় এসব হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় ১৫ সন্ত্রাসী নিহত হয়েছেন। জঙ্গিদের ৮টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর ধারণা, এসব এলাকায় জঙ্গিদের ঘাঁটি রয়েছে। ২০১৪ সালের জুন মাসে করাচি বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলার পর পাকিস্তান তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, মার্কিন ড্রোন হামলার একদিন পর এ হামলা হলো। আগের দিন উপজাতীয় কুররাম এলাকায় হক্কানি নেটওয়ার্কের জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র তিনটি ড্রোন হামলা চালায়। এতে এক জঙ্গি আহত হন। সূত্র: ডন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













