বিলুপ্তির পথে জিরাফ?


বিলুপ্তির পথে জিরাফ? দ্রুত কমে আসছে বন্য জিরাফের সংখ্যা। তিন দশকে সংখ্যাটা কমেছে ৪০ শতাংশ, যা চিন্তার কারণ হয়ে উঠেছে।
দ্য ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার(আইইউসিএন)-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দীর্ঘতম এই প্রাণীটির সংখ্যা ২০১৫-র গণনা অনুযায়ী ১০০,০০০-এর নিচে। এর কারণ হিসেবে বাসস্থানের অভাব এবং অবৈধ চোরাশিকারকেই দায়ী করছে তারা। আইইউসিএন-এর জিরাফ বিশেষজ্ঞ দলের সহ সভাপতি জুলিয়ান ফেনেসি জানিয়েছেন, খুব ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে নিরীহ চেহারার প্রাণীটি।
এর আগে আইইউসিএন-এর রেড লিস্টে জিরাফ ‘অত্যন্ত উদ্বেগজনক’ স্থানে ছিল। প্রাণী ও উদ্ভিদকূলের বিপন্নতার মাত্রা বিচার করে তৈরি হয় এই তালিকা।
লম্বা গলার উদ্ভিদভোজী প্রাণীটি পাওয়া যায় মূলত দক্ষিণ এবং পূর্ব আফ্রিকায়। পশ্চিম এবং মধ্য আফ্রিকার কিছু কিছু জায়গায় দেখা মেলে এর। ৯ টি স্বতন্ত্র প্রজাতির জিরাফের মধ্যে তিনটি প্রজাতি সংখ্যায় বাড়লেও পাঁচ প্রজাতির সংখ্যার হার অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। গত ৩০ বছরে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১৫৭,০০০ থেকে ৯৭,৫০০।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













