বিশাল ব্যবধানে জয়ী হয়ে যা বললেন আইভী


সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
জয়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, জনগণ আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনী ওয়াদা পূরণ করবো। গত মেয়াদে অসমাপ্ত কাজ এ মেয়াদে শেষ করবো।
তিনি আরো বলেন, এ বিজয় নারায়ণগঞ্জবাসীর। আপনারা আমাকে ভোট দিযে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি।
বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি।
বেসরকারি ফল অনুযায়ী ১৭৪ কেন্দ্রের মধ্যে ১৭৪টি কেন্দ্রের ফল জানা গেছে। এর মধ্যে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। আইভী ৭৭ হাজার ৯০২ ভোট বেশি বিজয়ী হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













