বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিশিষ্ঠজনদের হত্যার হুমকি, বায়োমেট্রিক প্রশ্নবিদ্ধ’

চিহ্নিত সিম থেকে বিশিষ্ঠজনদের হত্যার হুমকি দেওয়ায় বায়োমেট্রিক পদ্ধতি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন সুধী সমাজের সদস্যরা। তারা মনে করছেন, বায়োমেট্রিক পদ্ধতি যেহেতু সফলভাবে সম্পন্ন হয়েছে সেহেতু বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরের সিম কে ব্যবহার করছেন কিংবা কার নামে বরাদ্দ তা সহজেই বের করে ফেলা সম্ভব। কিন্তু সরকার সেটা করছে না। কেন করছে না? এমন প্রশ্ন উত্থাপিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের একটি নাগরিক সমাবেশ থেকে এসব প্রশ্ন তোলা হয়েছে।

নাগরিক সমাবেশে বলা হয়, আনু মুহম্মদ যখন রামপুরা থানায় বসে রয়েছেন তখনও তার মোবাইলে দ্বিতীয় দফায় হত্যার হুমকি আসে। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? পরশুদিন তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অথচ এখন পর্যন্ত হুমকি দাতাকে চিহ্নিত করা যায়নি। কেন? নাকি সরকার চিহ্নিত করতে চায় না?

আরো বলা হয়, আনু মুহম্মদের হুমকি দাতাকে চাইলে খুব দ্রুত খুঁজে বের করা সম্ভব। সমস্ত প্রযুক্তি সরকারের নিকট রয়েছে। তাহলে সমস্যা কোথায়? একই নম্বর থেকে সাহিত্যিক মইনুল আহসান সাবেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই সিম, চিহ্নিত সিম অথচ হুমকিদাতারা অদৃশ্য।

ওই সমাবেশ থেকে আরো বলা হয়, আনু মুহম্মদ তো কারো বাড়া ভাতে ছাই দিচ্ছেন না। তিনি তো সরকার উৎখাতের আন্দোলন করছেন না, তাহলে তার পেছনে লাগার কারণ কি? আনু মুহম্মদ ফুলবাড়ি আন্দোলনে ছিলেন। তখন বর্তমান প্রধানমন্ত্রীই বলেছিলেন, আনু মুহম্মদ পরিবেশের জন্য কাজ করছেন। তাহলে আজ এই বৈরিতা কেন?

সমাবেশ থেকে দ্রুত হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে নাগরিক সমাবেশের বক্তারা।

লেখক, শিল্পী, শিক্ষক, ছাত ও সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে ওই নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রাবণ প্রকাশনীর রবিন আহসান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়হান রাইন, গার্মেন্টস শ্রমিক-কর্মচারি নেত্রী মোশরেফা মিশু, মানবাধিকার কর্মী জাকিয়া, বাকি বিল্লাহ, শিশিরসহ ছাত্র-শিক্ষক, অন্যান্য পেশার মানুষেরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত