বিশুদ্ধ বাতাস নিতে নাকের চুল লম্বা


চীনের বেশ কিছু শহরে বাতাসে দূষণের মাত্রা অত্যাধিক। বুক ভরে শ্বাস নিতে অনেক ধনী চীনা নাগরিক হাজার হাজার ডলার খরচ করে বিশুদ্ধ বাতাসভর্তি বোতল কিনে থাকেন। মাঝে মাঝে পরিস্থিতি এতোটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে, কখন যে দিন আর কখন রাত ধোঁয়ার কারনে তা বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ করে ঘরে ভেতরে আটকে রাখতে হয়।
বাতাসে দূষণ কমাতে জনসচেতনতা তৈরি করতে সম্প্রতি একটি পরিবেশবাদী গ্রুপ ভিন্নমাত্রার একটি ভিডিওচিত্র নির্মাণ করেছে। এতে দেখানো হয়েছে, ধোঁয়া আর ধুলিভরা বেইজিংয়ে শ্বাস নিতে হলে একদিন সবার নাকের চুল লম্বা করতে হবে। শিশু, ব্যবসায়ী, নবদম্পতি এমনকি কুকুরের নাকের চুলও লম্বা দেখানো হয়েছে এতে। নাকের চুলও লম্বা দেখানো হয়েছে।
সেই চুল কিভাবে পরিপাটি করতে হবে বিলবোর্ডে সেই বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। একটি বিলবোর্ডে নাকের চুল পরিপাটি করার বিভিন্ন জিনিসপত্রের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ভিডিওচিত্রের ধারাভাষ্যে বলা হয়, ‘এদেরকে দেখুন, এরা দূষিতযুগে টিকে থাকা মানুষ। আপনাকে পরিবর্তিত করার আগে দূষিত বাতাসকে পরিবর্তন করুন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













