বিশ্বব্যাংকের পূর্বাভাস ঠিক নয় : পরিকল্পনামন্ত্রী


বিশ্বব্যাংকের পূর্বাভাস ঠিক নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশ্বব্যাংক নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারে না। তারা একেক সময় একেক রকম প্রতিবেদন দেয়। সাউথ এশিয়ান স্প্রিং রিপোর্টে বিশ্বব্যাংক বলেছে- ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ। পরবর্তীতে সাউথ এশিয়ান স্প্রিং বৈঠক ২০১৫-তে বলা হলো ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ, কিন্তু প্রবৃদ্ধি আমাদের হিসেবে হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংএ তিনি এসব কথা বলেন। মুস্তফা কামাল বলেন, বিশ্বব্যাংক সেটি মেনে নিয়ে পরবর্তীতে বলেছে- ২০১৫ সালে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ।
তিনি আরও বলেন, গ্লোবাল প্রসপেকটাস ২০১৫ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে- চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। শেষে আবার কমিয়ে এখন বলছে ৬ দশমিক ৩ শতাংশ। তাই তাদের প্রক্ষেপণ ঠিক নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













