মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ পরিষেবা চালু সুইজারল্যান্ডে

রবিবার বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ দিয়ে রেল পরিষেবা চালু হল সুইজারল্যান্ডে। জুরিখ থেকে লুগানো যাওয়ার এই গোথার্ড সুড়ঙ্গের উদ্বোধন হয় ২০১৬ সালের জুন মাসে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। কিন্তু সুইজারল্যান্ডের সাধারণ নাগরিকদের জন্য সেদিন সুড়ঙ্গপথ খুলে দেয়া হয়নি। ১১ ডিসেম্বর থেকেই সাধারণের জন্য এই পরিষেবা চালু হল।সুইস রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের দীর্ঘতম সুরঙ্গ গোথার্ড বেস টানেল তৈরি করতে প্রায় ১৭ বছর লেগেছে। ৫৭ কিলোমিটারের দীর্ঘ সুড়ঙ্গ গড়তে খরচ হয়ছে আনুমানিক ১২০০ কোটি ইউরো। জুরিখ থেকে লুগানো যেতে ট্রেনে এতদিন সময় লাগত তিন ঘণ্টার বেশি। কিন্তু এই সুড়ঙ্গ পথে এই যাত্রার সময় কমেছে ৩০ মিনিট। আড়াই ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। প্রথম সফল যাত্রার পর সুইস রেলের প্রধান অ্যান্ড্রেস মেয়ের জানিয়েছেন, এই সুড়ঙ্গ সুইজারল্যান্ডের নাগরিকদের জন্য ক্রিসমাসের আগাম উপহার। ‌‌
সূত্র: আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প