বিশ্বের মোটা মানুষ আন্দ্রেস আর নেই
বিশ্বের সবচেয়ে মোটা মানুষ আন্দ্রেস মোরেনো সেপুলভেদার (৩৮) মারা গেছেন। গতকাল শুক্রবার হৃদরোগে আক্রান্ত মেক্সিকোর এই নাগরিক মারা যান।
স্বাভাবিক জীবন যাপনের জন্য দুই মাস আগে সার্জারি করিয়েছিলেন আন্দ্রেস। সাড়ে চারশ কিলোগ্রাম ওজনও কমিয়েছিলেন। কিন্তু গতকাল হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে দুই বার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
পাকস্থলিতে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর তার ওজন কমে ৩শ ২০ কিলোগ্রাম হয়েছিল। তার চিকিৎসক তাকে জানিয়েছিলেন, তাদের দেখানো নিয়ম কানুন মেনে চললে তার ওজন ৮৫ কিলোগ্রামে পৌঁছাতে সক্ষম। আর এটা হলে তিনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই আন্দ্রেসকে হার মানতে হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













