শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বের শীর্ষ ১০ সামরিক শক্তিধর দেশ কোনগুলো, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত গ্লোবাল ফায়ার পাওয়ার। এই গবেষণা প্রতিষ্ঠানটি বরাবরই সামরিক শক্তির ভিত্তিতে একটি র‌্যাংকিং তৈরি করে থাকে। মোট ১২৬ টি দেশকে র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামরিক ব্যয়ের ভিত্তিতে প্রণীত র‌্যাংকিংয়ে শীর্ষ সামরিক শক্তি হিসেবে প্রথম নামটি অনুমিতই। ২০০৫ সাল থেকে এই তালকায় এবারও শীর্ষস্থান ধরে রয়েছে যুক্তরাষ্ট্র। মোট সামরিক ব্যয়ের দিক থেকে যুক্তরাষ্ট্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায়ও কয়েকগুণ বেশি ব্যয় করে থাকে।

এরপরে যথাক্রমে চীন, রাশিয়া, ভারত, ব্রিটেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, জার্মানি, জাপান ও তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৫৩ তম।

২০১৪ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ব্যয় করেছে ৬০৯.৯ বিলিয়ন ডলার, যা মোট মার্কিন জিডিপির ৩.৫%। যদিও ২০০৫ সালের তুলনায় ব্যয় বৃদ্ধি পাওয়ার পরিবর্তে ০.৪% ব্যয় হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের মাথাপিছু বার্ষিক সামরিক ব্যয় ১,৮৯১ ডলার।

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রধারী দেশগুলোর মধ্যে অন্যতম। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে কমপক্ষে ৭,১০০ টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে যা রাশিয়ার তুলনায় সামান্য কম।

তালিকার ২য় স্থানে আছে এশিয়ান পরাশক্তি চীন। চীনের বার্ষিক সামরিক ব্যয় ২১৬.৪ বিলিয়ন ডলার। ২০০৫ সাল থেকে ২০১৪ সালের মধ্যে চীন তার সামরিক ব্যয় ১৬৭.৪% এরও বেশি বাড়িয়েছে। চীনের মোট জিডিপির ২.১% সামরিক খাতে ব্যয় করা হয়েছে। মাথাপিছু ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৫৫ ডলার।

তালিকায় তৃতীয় নামটি আলোচিত-সমালোচিত দেশ রাশিয়ার। ২০১৪ সালে রাশিয়ার সামরিক ব্যয় ৮৪.৫ বিলিয়ন ডলার। ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১০০% ব্যয় বৃদ্ধি করা হয়েছে। মোট জিডিপির ৪.৫% সামরিক খাতে ব্যয়কারী রাশিয়ার মাথাপিছু সামরিক ব্যয় ৫৯৩ ডলার।

তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৫৩ তম। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের সামরিক ব্যয় ধরা হয়েছে ২.৩ বিলিয়ন ডলার (১৮,১৩৪ কোটি টাকা)। যা মোট জিডিপির ১.৩%। বার্ষিক বাজেটের প্রায় ৬% সামরিক বাহিনীর জন্য ব্যয় করে থাকে বাংলাদেশ।

মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্ক শীর্ষ ১০ এর মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়া পাকিস্তান ১৭ তম, ইরান ২৩ তম এবং সৌদি আরবের অবস্থান ২৮ তম।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে