বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বের সেরা দেশ জার্মানি

বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষে চলে এসেছে জার্মানি। তবে এই তালিকায় ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে ৪ নম্বরে। যুক্তরাষ্ট্রের ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ারতন স্কুল অব গ্লোবাল ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান বাভ কনসাল্টিং পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক উপলক্ষে বুধবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

২৪টি ক্যাটাগরির ভিত্তিতে ৬০টি দেশ এই তালিকায় স্থান পেয়েছে। বিশ্বের ৩৬টি দেশের ১৬ হাজার ২৪৮ জনের ওপর জরিপ চালিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্ষমতা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে তালিকায় শীর্ষস্থানীয় দেশ হিসেবে জায়গা করেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

খেলাধুলার দিক থেকে সেরা অবস্থানে রয়েছে সুইডেন। তবে নাগরিকত্ব, শিশু প্রতিপালন ও সবুজ গাছপালার মধ্যে বাসের ক্ষেত্রেও দেশটি এগিয়ে রয়েছে। তালিকায় অভিযানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে ব্রাজিল, উন্মুক্ত ব্যবসার জন্য লুক্সেমবার্গ, সংস্কৃতির জন্য ফ্রান্স, বাণিজ্যের জন্য জার্মানি, জীবনযাত্রার মানের ক্ষেত্রে কানাডা, ঐতিহ্যের জন্য ইতালি এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারত শীর্ষস্থান দখল করে রয়েছে। তবে সবমিলিয়ে শীর্ষ স্থানে রয়েছে জার্মানি। এর পরেই রয়েছে কানাডা ও যুক্তরাজ্যের নাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি