বিশ্বে সবচেয়ে বেশি ক্ষুধার্ত লোকের বাস ভারতে
বিশ্বে সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষের বসবাস ভারতে। এ সংখ্যা ১৯ কোটি ৪৬ লাখ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক রোমে প্রকাশিত ‘বিশ্বে রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনের বরাত দিয়ে দি টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘেরস ওই প্রতিবেদনের তালিকায় বিশ্বের ক্ষুধার্ত মানুষের সংখ্যা বিবেচনায় ভারতকে শীর্ষে রাখা হয়েছে।
তবে এশিয়ার অন্যান্য অংশ যেমন পূর্ব এশিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা আনুপাতিকহারে কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অথব এরআগের পরিসংখ্যানে এশিয়ার এ অংশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেশি ছিল।
চীনকে ক্ষুধার্তের সংখ্যা হ্রাসের ক্ষেত্রে শীর্ষে রাখা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বর্তমানে খেতে না পাওয়া মানুষের সংখ্যা ১০০ কোটি থেকে কমে ৭৯ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু ভারতেই ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১৯ কোটি ৪৬ লাখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













