শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ব ইজতেমায় চার মুসল্লির মৃত্যু: মৃত্যুর পর মরদেহগুলো যা করা হলো

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুক্রবার সকাল পর্যন্ত চার মুসল্লি মারা গেছেন। ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ মামুন জানান,বিশ্ব ইজতেমার প্রথম পর্বে চার মুসল্লি মারা গেছেন।

এর মধ্যে বুধবার ১, বৃহস্পতিবার ২ ও শুক্রবার সকালে ১ জন মুসল্লী মারা যান। মৃত্যুর পর ইজতেমা ময়দানেই তাদের নামাজে জানাজা শেষে মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর বাসসের

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার এ পর্ব।

তিন দিনব্যাপি এ বিশ্ব ইজতেমায় আখলাক, ঈমান ও আমলের উপর বয়ান করবেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বীরা। আর এ বয়ান শুনতেই তুরাগপাড়ে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লিরা অবস্থান করছেন।

মাওলানা মামুন জানান, এবারের ইজতেমার প্রথম পর্বে ১৭টি জেলার জামাতবদ্ধ মুসল্লিরা ময়দানের ২৭টি খিত্তায় (জেলাওয়ারি) অবস্থান নিয়েছেন। দ্বিতীয় পর্বে ১৬টি জেলার মুসল্লিরা ২৯টি খিত্তায় অবস্থান নেবেন। বাকি ৩১ জেলার মুসল্লিরা আগামী বছর ইজতেমায় অংশ নেবেন।

প্রথম ধাপে অংশ নেয়া ১৭টি জেলা হচ্ছে- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপলগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর।

আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। চারদিন পর ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওই পর্বও শেষ হবে।

ইজতেমা এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। এবারই প্রথম ইজতেমার চারদিক এবং বাইরে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ