বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য ড. ইউনূস দায়ী : হাছান মাহমুদ

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য নোবেল বিজয়ী ড. ইউনূসকে দায়ী করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেন, একজন নোবেল বিজয়ী তার দেশের উন্নয়নের জন্য কাজ করে থাকলেও মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজসে ড. ইউনূস পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য ষড়যন্ত্র করেছেন। তার কিছু ই-মেইল ফাঁস হওয়ার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে, এর মূল হোতা তিনি।

আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সম্প্রতি কানাডার আদলতে দায়েরকৃত মামলায় রায় প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ অনুমানভিত্তিক ও গুজব নির্ভর। এসময় তিনি কানাডার আদালতের রায়ের একটি কপিও সাংবাদিকের দেখান।

তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্টকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর সরকারকে বলব, চিহ্নিত এসব দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে।

কানাডার আদালতের রায়ে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে অভিমত প্রকাশ করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, এ রায়ের পরে বিএনপির মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন কোথাকার কোন আদালত কি রায় দিয়েছে তা নিয়ে আমরা ভাবি না। তাদের এ বক্তব্য হচ্ছে গ্রাম্য মোড়লদের মতো। মোড়লরা যেমন বিচারে হেরে গেলে বলেন যা বলেছিতো বলেছি। তাদের কথা ও সেই রকম। মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভী সাহেবরা এখন হেরে গিয়ে প্রাণীদের মত ঘেউ ঘেউ করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ