বিহারে পরাজয়: বৈঠকে মোদী সহ শীর্ষ নেতৃত্ব


বিহার ভোটে বড়সড় পরাজয় বিজেপির। দায়ভার পড়ছে নরেন্দ্র মোদীর উপরই। তাই কেন এমন পরাজয়? কি প্রভাব পড়তে পারে? এই সবকিছু নিয়ে কাটাছেঁড়া করতে মুখোমুখি হচ্ছে প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। রবিবার সন্ধেয় ১২ জন শীর্ষস্তরের নেতাকে নিয়ে বৈঠকে বসছেন মোদী।
রবিবার বিহার ভোটের ফলাফলে ১৭৮ টি আসনে জয়ী হয় মহাজোটবন্ধন। মাত্র ৫৮ টি আসন আসে এনডিএ-র দখলে। প্রথমে দিল্লি তারপর বিহার। ক্ষমতায় আসার পর দুটি গুরুত্বপূর্ণ জায়গায় হার হয়েছে বিজেপির। তার মধ্যে সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এরাজ্যে গত কয়েকটি ভোটের নিরিখে বিজেপির অবস্থান খুব একটা আশাপ্রদ নয়। তাই এটাই আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। আগামিদিনে কিভাবে এগোনো হবে সেটা এখনই ঠিক করে নিতে চান মোদী-অমিত শাহেরা।
আপাতত পরপর কয়েকটা বিধানসভা নির্বাচনে জয় প্রয়োজন মোদীর। তবেই লোকসভায় ক্ষমতা বজায় রাখার সম্ভাবনা থাকবে মোদী সরকারের। বিহার ভোটে বিজেপির জয়ের সবথেকে বড় সুযোগ ছিল। সেটাও হাতছাড়া হয়ে গেল। আগামী বছরে নির্বাচন রয়েছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে। যেসব রাজ্যে এখনও পর্যন্ত সেভাবে পথ দেখাতে পারেনি বিজেপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













