বিয়ের অনুষ্ঠানে আইএসের বোমা হামলায় নিহত ২২


সিরিয়ার হাসাকা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার হাসাকা শহরের তাল তাওইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলে বিয়ের বরসহ ২২ জন নিহত হয়। এদিকে এ ঘটনার পরপরই বেশ কিছু টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করে আইএস।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













