বিয়ের আসর থেকে বরকে কিডন্যাপ করল প্রেমিকা


এবার সিনেমাটিক স্টাইলে ভরতের কানপুরের মউদহ শহরে বিয়ের আসর থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে বরকে অপহরণ করল প্রাক্তন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অশোক যাদব স্থানীয় একটি ডাক্তারের কম্পাউন্ডার হিসেবে কাজ করেন। সেখানেই ওই যুবতীর সঙ্গে পরিচয়সূত্রে প্রেম হয় তাদের। কিন্তু অশোকের বাড়ি ওই প্রেম মেনে নিতে পারেনি। তাঁর অন্যত্র বিয়ে ঠিক করে। বাগদান পর্বও সেরে ফেলে। এদিকে ওই যুবতী অশোকের ফোনে বারবার ফোন করা সত্ত্বেও ছেলে ফোন ধরেননি। কোনো যোগাযোগও করেননি।
তখনই যুবতী ঠিক করে অপহরণ করবে। বিয়ের পিঁড়িতে তখন সবে বসেছে বর। পুরোহিত মন্ত্র পড়া শুরু করেছে। এমন সময় পিস্তল নিয়ে ঢোকে যুবতী। সোজা বর অশোকের মাথায় ঠেকিয়ে চিৎকার করে বলে, ‘প্যায়ার হামসে কিয়া, অউর শাদি কিসি অউরসে করোগে?’ তারপর মাথায় বন্দুক ঠেকিয়েই যুবকের কলার ধরে বের করে নিয়ে নিজের গাড়িতে চাপিয়ে পালায় সে।
পুলিশ এখনো দু’জনের খোঁজ পায়নি। মউদহর ডিসিপি-র প্রাথমিক তদন্তে অনুমান করা হয় অপহরণের এই ছক পুরোটাই সাজানো। দু’জনেই পরিকল্পনা করে এটা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













