শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের দিনেই বরের মৃত্যু

বিয়ের দিনে সবাই যখন আনন্দে মেতে উঠেছিল ঠিক তখনই সেই আনন্দ ম্লান হয়ে গেল। বর ও কনে পক্ষের লোকজন যখন বিয়ের উৎসব নিয়ে ব্যস্ত তখনই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এমন ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারেনি। পাঞ্জার সুল্লিয়া তালুকে বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। সচীন নামের ৩২ বছর বয়সী ওই বর বিয়ের মাত্র তিন ঘণ্টা আগে বাথরুমে পা পিছলে পড়ে মারা যান।

সুব্রমানইয়ার স্থানীয় পুলিশ জানিয়েছে, পাঞ্জার বাসিন্দা সচীন পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেভ করার জন্য বাথরুমে ঢুকেছিলেন। পরে বাথরুমে পা পিছলে মৃত্যু হয় তার। সেসময় বাড়ির লোকজন বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল।

সচীন শেভ করা শেষ করে বাথরুম থেকে বের হওয়ার সময়ই পা পিছলে পড়ে যান। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে পুত্তুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার রাতে সচীনের মেহেদি উৎসব পালন করে তার পরিবার। কেউ ভাবতেও পারেনি বিয়ের দিন এভাবে তার মৃত্যু হবে।

গায়ত্রী নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সচীনের। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হয়েছিল। সচীনের মৃত্যুতে দুই পরিবারে নেমে আসে শোকের ছায়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প