বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ে হয়ে গেছে দীপিকা, জ্যাকুলিন, সোনাক্ষীদের!

হায় হায়! বিয়ে হয়ে গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সোনাক্ষী সিনহার। তাও কয়েক বছর আগে। আর প্রতি মাসে নিজেদের রেশন কার্ড দেখিয়ে ভর্তুকিতে চাল, গম, কেরোসিনও কেনেন তারা। এই খবর কেউ জানলো না!

দীপিকা পাডুকোন বিয়ে করেছেন রাকেশ চন্দকে, সোনাক্ষী সিনহা বিয়ে করেছেন রমেশ চন্দকে আর জ্যাকুলিন ফার্নান্ডেজ সাধু লালকে বিয়ে করেছেন।

দেশটির সরকারি নথি থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে। নথি অনুসারে তারা বিয়ে করেছেন উত্তরপ্রদেশের সাহেবগঞ্জের ওই তিন ব্যক্তিকে। বছর খানেক ধরেই চুপিচুপি ভর্তুকির রেশন নিচ্ছিলেন তারা! কিন্তু তাদের এই কীর্তি কী আর বেশি দিন চেপে রাখা যায়?

বলি নায়িকাদের নামের রেশন কার্ডগুলো রেশন কিনতে যাওয়া কয়েকজন গ্রামবাসীর নজরে পড়ে যায়। তারপরই এলাকায় তোলপাড় শুরু হয়। এলাকাবাসীরাই ওই রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে থানায় কারচুপির অভিযোগ জানান।

পুলিশ জানিয়েছে, দীপিকা, সোনাক্ষী এবং জ্যাকুলিনের নামে ভুয়া রেশন কার্ড বানিয়ে তার মাধ্যমে রেশন তুলে নিতেন ডিস্ট্রিবিউটররা। আর সেই রেশন পরে বেশি দামে বিক্রি করতেন। বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

এদিকে নায়িকাদের স্বামীর স্থানে যাদের নাম রয়েছে তাদেরও কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছে পুলিশ। দীপিকা, সোনাক্ষী এবং জ্যাকুলিন ছাড়াও আরও বেশ কিছু সেলেবদের নামে রেশন কার্ড তৈরি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত