সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বুদ্ধিজীবীদের সঙ্গে বসছেন খালেদা জিয়া

জাতীয় ঐক্যের আহ্বানকে কার্যকর করতে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে তাঁর কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

শায়রুল কবীর খান বলেন, ‘দেশের বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই বিএনপির চেয়ারপারসন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আর এ আহ্বানকে কার্যকর করতে আগামীকাল রাতে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনের সঙ্গে আলোচনায় বসবেন চেয়ারপারসন।’

শায়রুল কবীর জানান, এর আগে আজ রাতে দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আজ রাতের এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় কী হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার এ কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী