মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বুদ্ধিজীবী কবরস্থানে অযত্ন-অবহেলায় জাহানারা ইমামের সমাধি

মহান মুক্তিযুদ্ধে ছেলেকে হারানো শহীদ জননী জাহানারা ইমামের সমাধিক্ষেত্রটি অরক্ষিত হয়ে পড়েছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরটি অনেকটা অযত্ন-অবহেলায় পড়ে আছে।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদ জননীর অরক্ষিত অবস্থায় থাকা কবরের ছবিটি ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায় জাহানারা ইমামের কবরটি ঘিরে দেয়া বাঁশের বেড়া একপাশে প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে।

মুক্তিযুদ্ধে বড় ছেলে শফি ইমাম রুমীকে হারান জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি তার নেতৃত্বে গঠিত হয় ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

১৯৯২ সালে ২৬ মার্চ শহীদ জননীর নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে এক ‘গণআদালতে’ তৎকালীন জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের বিচার অনুষ্ঠিত হয়। ১২ জন বিচারক নিয়ে গঠিত ওই গণআদালতের চেয়ারম্যান ছিলেন জাহানারা ইমাম।

জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে ভারতের বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তিনি কথাসাহিত্যিক, শিক্ষাবিদ হিসেবেও স্বনামখ্যাত ছিলেন। তার রচিত একাত্তরের দিনগুলি মুক্তিযুদ্ধের অন্যতম প্রামাণ্য দলিল।

১৯৯৪ সালের ২৬ জুন মৃত্যু হয় শহীদ জননীর।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে