বুলগেরিয়ায় ট্রেনে বিস্ফোরণে নিহত ৪


বুলগেরিয়ায় গ্যাসবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন।
জরুরি সেবা সংস্থাগুলোর বরাত দিয়ে আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ কথা বলছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হিতরিনো এলাকায় স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, ট্রেনটিতে প্রপিলিন গ্যাসবাহী ২০টি ট্যাংকার ও প্রোপেন বিউটেইনবাহী চারটি ট্যাংকার ছিল।
হিতরিনো রেল স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের শেষের দু’টি ট্যাংকার বিদ্যুত লাইনে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।
অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলে নিকোলভ বলেন, দুর্ঘটনায় ২০টি বাড়ি তছনছ হয়ে গেছে। এ অবস্থায় ঘটনাস্থল ও এর আশপাশের প্রায় ৮০০ লোককে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
আর বেঁচে যাওয়া লোকজনের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













