বুলেট ঠেকিয়ে দিল ফোন


মোবাইল ফোনও বুলেট প্রুফ। এমনই একটি ফোনের খবর মিললো। ফোনটি হুয়াওয়ের তৈরি। এই ফোনটি দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ীর প্রাণও বাঁচিয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে। একটি মিটিং সেরে ফিরছিলেন ওই ব্যবসায়ী। শহরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি। সেই সময় হঠাত্ এক ডাকাত তার সামনে এসে গুলি ছোঁড়েন। সেই ব্যবসায়ীর কোটের পকেটে সে সময় রাখা ছিল পি৮ লাইট ফোনটি।
আশ্চর্যজনক ভাবে খুব কাছ থেকে চালানো নাইনএমএম পিস্তলের গুলি আটকে দেয় মোবাইল ফোনটি! ফলে প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী। আরও আশ্চর্যের ব্যাপার, মোবাইলটির সম্পূর্ণ প্লাস্টিক বডি। তাও কীভাবে ওই বুলেট আটকে দিল সেটা ভেবেই অবাক সকলে।
ঘটনা প্রকাশিত হওয়ার পর মোবাইল সংস্থার পক্ষ থেকে ওই ব্যক্তিকে পি৯ লাইট ফোন উপহার হিসাবে দেওয়া হয়। এর ফলে আর কিছু না হোক, দক্ষিণ আফ্রিকা জুড়ে চীনের তৈরি দ্রব্যের চাহিদা বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













