বুড়িগঙ্গায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০
বুড়িগঙ্গায় বালুবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮-১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবরিদল। সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেটি উদ্ধারে তৎপরতা অব্যহত রয়েছে।
নিখোঁজদের সঠিক সংখ্যা জানাতে পারেননি মিজানুর রহমান। শিগগিরই ট্রলারটি উদ্ধার করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













