বৃদ্ধের সঙ্গে বিয়ে, বাড়ি থেকে পালিয়ে মালদহে উদ্ধার কিশোরী


বাড়ি থেকে পালিয়েছিল মেয়েটি। তার পর তাকে খুঁজে পাওয়া গেল অন্য জেলায়। অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়েছিল সে। ঠিক কী হয়েছিল?
মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল গাজোল থানার পুলিশ। জানা গিয়েছে কিশোরীর বাড়ি মুর্শিদাবাদের সাগরদীঘি। গতকাল বাড়ি থেকে পালানোর পর সে পৌঁছয় মালদায়। কিশোরীর বক্তব্য, মনোজ দাস নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সে তাকে বিস্কুট ও আরও কিছু খেতে দেয়।
এর পরেই অচৈতন্য হয়ে পড়ে সে। জানা গিয়েছে মেয়েটির নাম চুমকি মণ্ডল। সাগরদীঘির বালিয়া হাইস্কুলের ছাত্রী এবং মাধ্যমিক পরীক্ষার্থী সে। তিন মাস আগে ৬০ বছরের এক বৃদ্ধের সঙ্গে তার বাড়ি বিয়ে দেওয়া হয় জোর করে। সুযোগ বুঝে গতকাল বাড়ি থেকে পালিয়ে মালদহে আসে সে।
মালদহ স্টেশনেই তার পরিচয় হয় মনোজ দাসের সঙ্গে। মনোজই কিছু খেতে দেওয়ার পর সে আচ্ছন্ন হয় পড়ে। তার পর কী হয়েছিল আর সে কীভাবে জাতীয় সড়কের পাশে এল সে বিষয়ে কিছুই মনে নেই চুমকির। তার উপর কোনও রকম শারীরিক নির্যাতন করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













