বৃষ্টির জন্য কিশোরকে নগ্ন করে শোভাযাত্রা! দেখুন ভিডিওতে…


ভারতের কর্নাটকের চিত্রাদুর্গা জেলায় বৃষ্টির জন্য কিশোরকে নগ্ন করে শোভাযাত্রা করেছে গ্রামবাসীরা। ওই এলাকায় দীর্ঘদিন ধরে খরা চলছে। গত ১০ জুন পান্দারাহাল্লিন গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, পূজা শেষে গ্রামবাসী ওই কিশোরের হাতে একটি মূর্তি দেয়। এসময় গলায় মালা পরিয়ে দিয়ে তার ওপর পানি ছিটানো হয়। পরে কিশোরটিকে সামনে রেখে ব্যান্ড বাজিয়ে গ্রামে ঘুরে বেড়ানো হয়। শোভাযাত্রা শেষে মেঘদেবতাকে সন্তুষ্ট করার প্রচলিত প্রথা অনুযায়ী ওই কিশোরকে নতুন কাপড় দেয়া হয়। গ্রামবাসী জানিয়েছে, এই পূজার জন্য প্রচলিত প্রথা অনুযায়ী একজন কিশোরকেই বেছে নেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













