বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র।
বুধবার ইসি সচিবালয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের কথা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেই। এসময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘পদত্যাগ কবে করবেন?’ জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার কাল ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’
এদিকে নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বুধবার ইসির সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। বিক্ষোভে নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও রকিব উদ্দিন আহমেদের বিচার চাওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













