বেনাপোল সীমান্তে ২৩ বাংলাদেশি আটক


যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৩ নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অবৈধপথে ভারতে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, অবৈধভাবে বেশ কয়েকজন নারী-পুরুষ দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছেন—এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালান। এ সময় তাঁরা ১৩ নারী ও ১০ পুরুষকে আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
আইয়ুব আলী আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তাঁদের বাড়ি যশোর, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবির এই কর্মকর্তা জানান, এরই মধ্যে আটক নারী-পুরুষদের বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। তাঁরা এখন ওই থানা হেফাজতে রয়েছেন। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













