শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেসিক ব্যাংকের ৩ ডিএমডিসহ বরখাস্ত ৪

ঋণ কেলেঙ্কারির কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক মহাব্যবস্থাপককে (জিএম) বরখাস্ত করা হয়েছে।

এরা হলেন- ব্যাংকটির ডিএমডি মেজর (অব.) মো. রুহুল আলম, ফজলুস সোবহান, ও মো. সেলিম এবং মহাব্যবস্থাপক (জিএম) মো. মাহবুবুল আলম।

বুধবার তাদের কাছে এ সক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র আরও জানায়, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব কর্মকর্তাকে অপসারণের বিষটি চূড়ান্ত হয়। একটি মামলা পরিচালনার জন্য অতিরিক্ত দুই জন আইনজীবী নিয়োগ দিয়ে ব্যাংকের ২৬ লাখ টাকা ক্ষতির দায়ে তাদেরকে অপসারণের করা হয়েছে।

ডিএমডি ফজলুস সোবহান চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। ব্যাংকটির একটি সূত্রটি জানায়, গত ২৩ নভেম্বর এসব কর্মকর্তাকে একটি কারণ দর্শানোর চিঠি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। আজকের পর্ষদ সভায় তাদের প্রত্যেকের বক্তব্য নিয়ে আলোচনার পর অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, বেসিকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা রুহুল আলম ছাড়া অন্য সবার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ