সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেসিক ব্যাংক একশত উনসত্তর কোটি টাকা লোকসান দিল

রাষ্ট্রমালিকানাধীন আলোচিত বেসিক ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১৬৯ কোটি টাকা লোকসান গুনেছে। গত বছরের একই সময়ে এ ব্যাংকটি ৪০ কোটি টাকা লাভ করেছিল।

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির জন্য ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে। এ কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যে ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে এ বছরের জানুয়ারি-জুন সময়ে ইসলামী ব্যাংক ৮৪০ কোটি টাকা মুনাফা করেছে। গতবার ঠিক একই সময়ে এ ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৮২৮ কোটি টাকা।

১৮টি রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকের অর্ধবার্ষিক লাভ-ক্ষতির প্রাথমিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, একমাত্র বেসিক ব্যাংক ছাড়া সব ব্যাংকই মুনাফা করেছে। এমনকি বেশির ভাগ ব্যাংকের মুনাফার পরিমাণও বেড়েছে।

গত জানুয়ারি-জুন মাসের তুলনায় এবার একই সময়ে যেসব ব্যাংক বেশি মুনাফা করেছে সেগুলোর মধ্যে অন্যতম হলো পূবালী, আল্-আরাফাহ্, এনসিসি, ইউসিবি, আইএফআইসি, এক্সিম, মিউচুয়াল ট্রাস্ট, এসআইবিএল, ইউনিয়ন, সাউথবাংলা, মধুমতি, মিডল্যান্ড ও এনআরবি কমার্শিয়াল। অন্যদিকে গতবারের চেয়ে কম মুনাফা করেছে যেসব ব্যাংক, এর মধ্যে অন্যতম হলো ন্যাশনাল, সাউথ ইস্ট ও স্ট্যান্ডার্ড।

উল্লেখ্য, ব্যাংকের আর্থিক বিবরণীর হিসাবের সময় জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। তবে প্রতিবছর জানুয়ারি-জুন সময়কাল ধরে অর্ধবার্ষিক হিসাব করে থাকে ব্যাংকগুলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে