বেসিক ব্যাংক লুটের চেষ্টা করা হয়েছিল: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ব্যাংকিং খাতের আঘাত থেকে পুরোপুরিভাবে পরিত্রাণ পেয়েছি সেটা বলতে পারব না।’ দুটি সরকারি ব্যাংকের নাম উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের ব্যাংকিং খাতে বেসিক ও সোনালী ব্যাংক ঝামেলা সৃষ্টি করেছে। সোনালী ব্যাংকেতো বড় ধরনের ডাকাতি হয়েছে, জালিয়াতি হয়েছে। আর বেসিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট করার চেষ্টা করেছেন। এই দুটি আঘাত থেকে মুক্তি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয়। পুরোপুরিভাবে যে আমরা পরিত্রাণ পেয়েছি, সেটাও বলতে পারব না।’
জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী ব্যাংকিং খাত নিয়ে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারি (ব্যাংকিং) খাত বেশ কিছু ঝামেলা সৃষ্টি করেছে।
দেশের ব্যাংকিং খাত অনেক এগিয়ে গেলেও এখন পর্যন্ত ব্যাংকগুলো তাদের সেবা নিয়ে সব মানুষের কাছে পৌঁছাতে পারেনি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো ব্যাংকের সংখ্যা বেশি হলেও দেশের আর্থিক চাহিদার তুলনায় তা বেশি নয়।
অর্থমন্ত্রী বলেন, সরকারি বাণিজ্যিক ব্যাংকের অবস্থা ভলো নয়। তবে এর মধ্যেও জনতা ব্যাংক ভালো করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













