শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেড়েছে ইরানে তৈরি মানবিক রোবটের দক্ষতা

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মানবিক রোবট তৃতীয় সুরেনার দক্ষতা ও হাঁটার গতি বেড়েছে। হাঁটা চলা,কথা বলা এবং বস্তু চেনার ক্ষেত্রে আগের রোবটকে ছাড়িয়ে গেছে এটি। আগের মানবিক রোবটের কারণে চৌকশ রোবট নির্মাণ প্রযুক্তিতে বিশ্বের পাঁচটি দেশের অন্যতম হতে পেরেছিল ইরান। ইরানের ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ( আইইই) এ কথা জানিয়েছে।

তৃতীয় প্রজন্মের নতুন রোবট তৃতীয় সুরেনা তৈরি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গতকাল তৃতীয় সুরেনার প্রদর্শনী করা হয়। ১৯০ সেন্টিমিটার লম্বা রোবটে শব্দ এবং ছবি ধারণ করার ক্ষমতা সম্পন্ন সেন্সর বা স্পর্শক বসানো আছে। এর সাহায্যে চারপাশের পরিস্থিতি যাচাই করতে পারে তৃতীয় সুরেনা। এ ছাড়া, মুখ দেখে চিনতে এবং নানা ধরণের দেহ ভঙ্গিমা বুঝতে পারে এটি।

সুরেনা ঘণ্টায় ০.৭ কিলোমিটার বেগে হাঁটতে পারে। আগের রোবটের তুলনায় সুরেনার হাঁটার গতি সাতগুণ বেড়েছে। আগের এ মানবিক রোবট তৈরি হয়েছিল ২০১০ সালে। এ ছাড়া, তৃতীয় সুরেনা দক্ষতার সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে। অসমতল রাস্তা দিয়ে অনায়াসে চলাফেরা করতেও পারে এটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি