বেড়েছে হজের খরচ
‘জাতীয় হজ ও ওমরাহ নীতি, ২০১৬’ এবং ‘হজ প্যাকেজ, ২০১৬’ অনুমোদন পেয়েছে সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে।
২০১৬ সালে হজে যেতে চাওয়া ব্যক্তিদের প্যাকেজ-১-এর মাধ্যমে হজ পালনে খরচ হবে ৩ লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-২-এ ৩ লাখ ৪ হাজার টাকা।
গত বছর প্যাকেজ-১-এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৩ লাখ ৫৪ হাজার ৭৫৪ এবং প্যাকেজ-২-এর মাধ্যমে খরচ হয় ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
একই সঙ্গে হজ গমনেচ্ছুদের সংখ্যা বাড়ছে ১২ হাজার। গত বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুমতি ছিল। এবার যেতে পারবেন এক লাখ ১৩ হাজার ৮৬৮ জন।
এর মধ্যে সরকারিভাবে যাবেন পাঁচ হাজার এবং বেসরকারিভাবে যাওয়ার অনুমতি রয়েছে এক লাখ আট হাজার ৮৬৮ জন।
সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













