সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বৈশাখ বরণে ঈমান নষ্ট হয় না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বৈশাখবরণে ঈমান নষ্ট হয় না, মুসলমানিত্ব যায় না এবং তা বেলাল্লাপনাও নয়’।

তিনি আজ সোমবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাঙালি সাংস্কৃতিক জোটের সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণে আরো বলেন, একই ধর্মে বিশ্বাসী মানুষেরা নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে আপন আপন জাতি ও দেশ গড়েছে। ইনু বলেন, দেশজ সংস্কৃতিকে ভালোবাসা দেশপ্রেম, আর দেশপ্রেম ঈমানের অঙ্গ। সেকারণে বৈশাখবরণকে বেলাল্লাপনার সাথে তুলনা ভুল।

তিনি বলেন, একইসাথে, ‘বাংলাদেশকে নিজের সংস্কৃতির পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের সম্পূর্ণ নির্মূল করতে হবে’।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পথ লালন-বাউলের, রবীন্দ্র-নজরুলের, শামসুর রাহমানের, বাঙালি-গারো-সাঁওতাল-চাকমার, ঈদ-পূজা-বড়দিন-বৌদ্ধ পূর্ণিমার, একুশে-স্বাধীনতা-বিজয়-বৈশাখের পথ। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের পথ নয়।’

আয়োজক জোটের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন চিত্রনায়ক ফারুক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সুলতান শরীফ, জোটের সদস্য সচিব আব্দুল মতিন ভূঁইয়া, স্বাধীনবাংলা বেতারশিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ প্রমুখ। – বাসস।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে