‘বোনদের কথা মাথায় রেখে শৌচাগার নির্মাণ করা হয়েছে’


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আমি দেখেছি সব জায়গায় আমাদের বোনেরা, বিশেষ করে যারা বাইরে কাজ বা যাতায়াত করেন তাঁরা সুস্থ এবং নিরাপদ শৌচাগার সুবিধা থেকে বঞ্চিত। তাই তাঁদের কথা বিশেষভাবে মাথায় রেখে এ ধরনের শৌচাগার নির্মাণ করা হয়েছে।
আজ সোমবার সকালে গণশৌচাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণশৌচাগার দুটি রাজধানীর তেজগাঁও সাতরাস্তার টিঅ্যান্ডটি গেট এবং নাবিস্কোর বিপরীতে হাজি মরণ আলী রাস্তার পাশে নির্মাণ করা হয়েছে।
আনিসুল হক বলেন, অঙ্গীকার অনুসারে ঢাকায় ১০০ টি টয়লেট করব বলে পরিকল্পনা করেছি, ৪ টি নির্মাণ করা হয়েছে, বাকিগুলো নির্মাণাধীন।
সবাইকে শৌচাগার সংরক্ষণের আহ্বান জানিয়ে মেয়র বলেন, টয়লেট আপনাদের সম্পদ, এটাকে আপনাদেরই সুরক্ষা করতে হবে। এত সুন্দর টয়লেট আমার বাড়িতেও নেই।
এ ধরনের শৌচাগার নির্মাণের জায়গা পাওয়া পাচ্ছে না মন্তব্য করে আনিসুল হক বলেন, আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জায়গা পাওয়া যায় না, এটা সবচেয়ে বেশি সমস্যা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













