বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৪

জামায়াতকে নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজম্ম ৭১ আয়োজিত রাজনীতির অস্থিরতা ও গণতন্ত্রের ভবিষৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, আপনি (সরকার) কি গ্যারান্টি দিতে পারেন জামায়াতকে নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে? উপজেলা, ইউপি নির্বাচনে ভোট ডাকাতি হবে না? তাহলে আসুন আমরা সবাই মিলে জামায়াতকে নিষিদ্ধ করি। আমরা জানি আপনারা সে গ্যারান্টি দিতে পারেন না।

গয়েশ্বর বলেন, ৭১ সালে জামায়াত স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীনের পর দেশের অস্তিত্বকে স্বীকার করেই তারা রাজনীতি করছে।

দেশের বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন, বিচার বিভাগকে আগে নিশ্চিত করতে হবে তারা স্বাধীনভাবে কাজ করবেন, না আইন মন্ত্রী ও কামরুলের ফোনের অপেক্ষায় থাকবেন।

এ সময়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কিছু করলেও হাসিনা সরকার আমাদের জেলে নিবে, না করলেও নিবে, তাই আসুন কিছু করে বা বলেই জেলে যাই।

ভারত-বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যৌথ প্রযোজনায় বর্তমানে দেশ চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সংসদ সদস্য সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী