বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোর্ড পরীক্ষায় প্রথম হয়ে নজির সৃষ্টি করল কাশ্মীরের মুজাহিদির কমান্ডার বুরহানের মেয়ে শাহিরা

শাহিরা আহমেদ। কাশ্মীরের এই অষ্টাদশীর সঙ্গে বুরহান ওয়ানির মিল কোথায় জানেন? দুজনেই উপত্যকার একই স্কুলের পড়ুয়া। তবে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের বীজ বপনকারী হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির একেবারে বিপরীত মেরুর বাসিন্দা শাহিরা। বুরহান যেখানে কাশ্মীরকে অশান্ত করার জন্য হাতে বন্দুক তুলে নিয়েছিল, শাহিরা কিন্তু তা করেননি। বরং নিজের স্কুল তথা রাজ্যকে গৌরবান্বিত করেছেন। আগ্নেয়াস্ত্র নয়, বরং পড়ার বই-ই পছন্দ শাহিরার। তাই তো দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রথম হয়ে সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। মেধাতালিকায় প্রথম স্থানাধিকারী শাহিরার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৮। আরও উল্লেখযোগ্য বিষয়, বুরহানের মৃত্যুর পর গত বছরের জুলাই মাস থেকে প্রায় পাঁচ মাস স্কুলের পঠনপাঠন বন্ধ ছিল। তা সত্ত্বেও এই কামাল করে দেখিয়েছেন শাহিরা।

কীভাবে এই অসাধ্যসাধন করলেন শাহিরা? দিনের ২৪ ঘণ্টা যেখানে মসজিদের মাইকে তারস্বরে চিৎকারও তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে টলাতে পারেনি। এটাকে জীবনের অঙ্গ হিসাবে বর্ণনা করে শাহিরা বলেন, ‘এই পরিস্থিতির মধ্যেই আমি বড় হয়েছি। আমি শুধুমাত্র পড়াশোনাতেই মনোযোগ দিয়েছি। ঠিক করেই রেখেছিলাম, আমাকে পড়তেই হবে। কোনও কিছুই সেই ইচ্ছাকে টলাতে পারেনি।’

কাশ্মীরের ত্রাল জেলার দাদসারা গ্রামেই বাস করেন শাহিরা। এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদের পরিস্থিতি সম্পর্কে সবারই জানা। নিরাপত্তাবাহিনী এই গ্রামে জন্মানো বহু জঙ্গিকে নিকেশ করেছে। তারপর বুরহানের মৃত্যুর ঘটনা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের আবহকে ফের উসকে দেয়। সেই সময় বহু স্কুলের দরজাই বন্ধ হয়ে যায় অশান্ত পরিবেশের কারণে। তার মধ্যে দিয়েও শাহিরার সাফল্য চোখে পড়ার মতো।

সেই সময় কমিউনিটি স্কুলিংয়ের দৌলতেই ফের পড়াশোনায় মনোনিবেশ করেন শাহিরা, জানিয়েছেন তাঁর বাবা শামিম আহমেদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প