ব্যবসায়ী সানি লিওনের সাথে অ্যাকশন কুইন সোনাক্ষীর ঝগড়া!


সোনাক্ষী সিনহার আগামী ছবি আকিরা। ছবিতে অ্যাকশন কুইন হিসেবে দেখা যাবে তাকে। আকিরার ট্রেলার মুক্তি পাওয়ার পরেই দর্শক সংখ্যা ছাড়িয়েছে কয়েক লাখ। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২ সেপ্টেম্বর।
আকিরার সঙ্গে ওই একইদিনে মুক্তি পাবে সানি লিওন অভিনীত ছবি বেইমান লাভ। চিরাচরিত চরিত্র ছেড়ে এই ছবিতে এক বিজনেস টাইকুন হিসেবে দেখা যাবে সানিকে।
দুটো ছবি একই দিনে মুক্তি পাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন বেইমান লাভের পরিচালক রাজীব চৌধুরী। তিনি বলেন, সানির ছবি দেখার জন্য আলাদা দর্শক আছেন। সানি কেমন অভিনেত্রী সে কথা তাদের জানা। তাছাড়া সানির ট্র্যাক রেকর্ড ভালো হওয়ায় আকিরা নিয়ে ভয় পাচ্ছেন না তারা।
কিন্তু, সেদিক থেকে দেখতে গেলে, সানির শেষ কয়েকটি ছবি মস্তিজাদে, কুছ কুছ লোচা হ্যায় এবং ওয়ান নাইট স্ট্যান্ড বক্স অফিসে খুব একটা ভালো ফল করতে পারেনি। এমনকী বেইমান লাভের ট্রেলারও আকিরার মতো সাফল্য পায়নি। সোনাক্ষীর অ্যাকশন নাকি বিজনেস টাইকুন সানি, কোনটা মন জয় করে দর্শকদের, সেটাই এখন দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













