ব্যস্ত মার্কেটে বেপরোয়া লরি, নিহত ১২


জার্মানির বার্লিনের প্রাণকেন্দ্রে ব্যস্ত একটি মার্কেটে দ্রুতগতির লরি ঢুকে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বার্লিন অঙ্গরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস গেইজেল বলেছেন, এটি হামলা নাকি দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই লরির ভেতর একজনকে মৃত পাওয়া গেছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বড়দিনের বিভিন্ন সামগ্রীর মার্কেটটি বার্লিনের ব্রেইটসশিডপ্লেৎজে অবস্থিত।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র স্টিফেন সিবার্ট এক টুইটে বলেন, হতাহতের খবর শুনে চ্যান্সেলর বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী ও মেয়রের সঙ্গে যোগাযোগ করেছেন।
‘আমরা নিহত ব্যক্তিদের জন্য শোকাহত। আশা করছি, আহত অনেককেই সাহায্য করা যাবে’, বলেন সিবার্ট।
জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গস এক বিবৃতিতে বলেন, এটা ছিল ‘বার্লিন ও আমাদের দেশের জন্য একটি বেদনাদায়ক সন্ধ্যা’।
লরি ঢুকে যাওয়ার খবর পেয়ে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত যানবাহনে ভরে গেছে ব্রেইটসশিডপ্লেৎজ এলাকা। পুলিশ বলছে, এলাকাটিতে পরবর্তী কোনো ভয়ংকর পরিস্থিতির আলামত দেখা যাচ্ছে না।
পুলিশের পক্ষ থেকে লোকজনকে ওই এলাকায় না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হচ্ছে। এ ছাড়া নিকটস্থ ব্যক্তিদের জন্য আতঙ্কিত লোকজনকে +৪৯৩০৫৪০২৩১১১ নম্বরে কল করতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













