ব্রাজিলে কারাগারে সংঘর্ষ, নিহত ২৫


ব্রাজিলের একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে সাতজনকে শিরোশ্ছেদ ও ছয়জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার কারাগারে সাক্ষাতের সময় এই ঘটনা ঘটে। এসময় একশোজনের মতো সাক্ষাৎকারীকে জিম্মি করা হয়। সংঘর্ষ শেষ হওয়ার পর অবশ্য তারা মুক্ত হন।
একটি কারাগারে থাকা বন্দীরা অন্য কারাগারের সেকশন ভেঙে ফেলার পরপরই এই সংঘর্ষ শুরু হয়। ভেঙে ফেল কারাগারে অন্য একটি প্রতিপক্ষ গ্রুপ।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কারাগারে এক হাজার ৪০০ জন রয়েছে। অথচ এতে ধারণ ক্ষমতা ৭৪০ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













