ব্রাজিলে পুলিশের গুলিতে গ্রিক রাষ্ট্রদূত নিহত
ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কিয়ারিয়াকোস আমিরিদিসকে হত্যা করেছে দেশটির এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাকে হত্যার অভিযোগে কূটনীতিকের স্ত্রীসহ চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন রাষ্ট্রদূত। শুক্রবার একটি পোড়া গাড়ি থেকে আমিরিদিসের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে, রাষ্ট্রদূতের স্ত্রী ফ্রানকোয়েস আমিরিদিসের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তারা দুইজন মিলে রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেন।
পরে শনিবার সকালে ব্রাজিলের পুলিশে জানায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তার গুলিতেই নিহত হয়েছেন ওই গ্রিক কর্মকর্তা। একই সাথে কূটনীতিকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও নিশ্চিত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













