ব্রাসেলসে জরুরি অবস্থা জারি, মেট্রোরেল বন্ধ
প্যারিস হামলার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং এর আশপাশের এলাকাগুলোতে শনিবার থেকে সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শহরের মেট্রো রেল।
দেশের জনগণকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে বেলজিয়াম সরকার। ‘গুরুতর’ এবং ‘আসন্ন’ হামলা এড়াতে শনিবার আশঙ্কা রাজধানী ব্রাসেলসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের বাসিন্দাদের ভিড়বাট্টা যেমন শপিংসেন্টার এবং কনসার্ট বর্জন করারও আহ্বান জানান হয়েছে। এছাড়া রাজধানীর মেট্রোরেল যোগাযোগ রোববার পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও কম মাত্রার জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্যারিস হামলার সন্দেহভাজন সন্ত্রাসীরা ব্রাসেলসে বসবাস করছিল বলে জানার পরই এই জরুরি অবস্থা জারি করল বেলজিয়াম সরকার। কারো কারো ধারণা প্যারিসে হামলা শেষে বেলজিয়াম ফিরে গেছেন হামলাকারী সালেহ আবদেস্লাম।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













