ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ভাঙচুর, বাংলাদেশের সঙ্গে কথা বলবে ভারত সরকার


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের সঙ্গে কথা বলবে ভারত সরকার। দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা এ তথ্য জানিয়েছেন।
ভারতের সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিজেপির ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা এ কথা জানান।
শ্রীকান্ত শর্মা বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। হিন্দুদের টার্গেট করা উচিত নয়। আমাদের সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবে।’
গত রোববার ওই এলাকায় ১২টি মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর আগে গত ২৮ অক্টোবর রসরাজ দাস নামে এক যুবকের বিরুদ্ধে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়। এর পরই মন্দির ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













