বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রিটেনের রাণীর উপহার বটে!

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কি কোনো কিছুর অভাব আছে! ক্ষমতা, প্রতিপত্তি, সম্মান থেকে শুরু করে সবকিছুই রয়েছে উনার পদতলে। তা সত্ত্বেও অন্যান্য সাধারণ মানুষের মতো তিনিও সময় সময় বিশ্বের বিভিন্ন নেতা এবং সেলিব্রেটিদের কাছ থেকে উপহার পান। তবে যার সবকিছু রয়েছে তিনি উপহার হিসেবে কী পান তার প্রতি আমজনতার তীব্র আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ব্রিটেনের রাণীর বাসভবন বাকিংহাম প্যালাস থেকে ২০১৫ সালে পাওয়া উনার আনুষ্ঠানিক উপহারের একটি তালিকা আজ প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া মূল্যবান জুয়েলারি ও অলংকারের পাশাপাশি রয়েছে বেশ কিছু ‘অস্বাভাবিক’ উপহারও। যেমন গত বছরের জুনে ব্রিটেন সফরে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা রাণী দ্বিতীয় এলিজাবেথকে যেসব উপহার দিয়েছেন তা অন্যের কাছে অস্বাভাবিক-ই মনে হতে পারে।

মিশেল ওবামা ব্রিটেনের রাণীকে উপহার হিসেবে দিয়েছেন এক বাক্স লেমন ভেরবেনা চা, একটি মোমবাতি, মধুভর্তি দুটি ছোটো বোতল এবং হানি বাটারের একটি জার। লক্ষণীয় হলো, মিশেল ওবামা এসব নিজের কিচেনেই তৈরি করেছেন! এছাড়াও মিশেল রাণীকে টিফানি অ্যান্ড কোম্পানির একটি সিলভার হানিকম ও বি বাড ভেইস উপহার দেন।

ব্রিটেনের রাণীর গত বছর পাওয়া আরো কিছু উপহার আগ্রহ জাগিয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস’র গভর্নরের উপহার। তিনি রাণীকে উপহার হিসেবে দিয়েছিলেন ‘এক বস্তা লবণ’। আর জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গক রাণীকে দিয়েছিলেন ব্রান্ডেনবার্গ গেইটের একটি মার্জিপান মডেল। খবর এপির

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প