ব্রিটেনে গির্জায় ঘণ্টা বাজানোর লোক নেই


লোকবলের অভাবে ব্রিটেনের গির্জাগুলোতে ঘণ্টা বাজানোর সনাতন রীতি হুমকির মুখে পড়েছে। বহু শতাব্দী ধরে চালু থাকা এই রীতি অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে কারণ এই কাজের জন্যে নতুন লোক পাওয়া যাচ্ছে না। এই কাজের জন্যে লোকজনকে উৎসাহিত করাও কঠিন হয়ে পড়েছে। খবর বিবিসির।
গির্জায় যারা ঘণ্টা বাজান তাদের পরিষদের বার্ষিক এক সম্মেলনে তিন চতুর্থাংশ লোকই বলেছেন, গত ১০ বছরে এই কাজের জন্যে নতুন কর্মী পাওয়া কঠিন হয়ে পড়েছে।
বিশেষ করে কুড়ির নিচে যাদের বয়স তাদেরকে এই কাজের ব্যাপারে আগ্রহী করে তোলা খুবই কঠিন।
বহু বছর ধরে লন্ডনের একটি গির্জায় ঘণ্টায় বাজাচ্ছেন ডিকন লাভ। তিনি বলেন, এটা যেনো এখন বৃদ্ধ ব্যক্তিদের কাজ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, চিত্তকে চাঙ্গা রাখার জন্যে এই কাজটা করা যেতে পারে।
তিনি আরো বলেন, এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট হেভি মেটাল, খুব জোরে হওয়া একটা শব্দ। এই ঘণ্টাধ্বনি আপনাকে ফিট রাখবে। এটা সামাজিক একটা কাজও বটে।
গির্জার কর্মকর্তারা বলছেন, কিশোর কিশোরীরা এখন এবিষয়ে একেবারেই আগ্রহী নন। আগে তারা উৎসাহী ছিলো। কারণ তখন তাদের খুব বেশি কিছু করার ছিলো না। কিন্তু এখন নেই। কারণ তারা আরো অনেক কিছু করতে পারছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













