শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্লগার রাজীব হত্যা মামলার কাজ এ মাসেই শেষ হবে

আইনী কোনো প্রতিবন্ধকতা না থাকলে ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার বিচার কাজ এ মাসেই শেষ হবে বলে আশা ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সংক্রান্ত আরো যতো মামলা রয়েছে তার চার্জশিট দাখিলের পর বিচারকাজ দ্রুত শেষ করার চেষ্টাও চালানো হবে বলে জানান তিনি।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিজ্ঞান লেখক অভিজিত রায়ের বই প্রকাশকারী জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার পর তার বাবা কলামিস্ট আবুল কাশেম ফজলুল হক ‘বিচার চাই না’ বলে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘একজন পিতা তার ছেলে হত্যার বিচার চাচ্ছে না- এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না।’

তিনি বলেন, ‘দীপনের বাবা যেন এই বক্তব্য আর না দেন আমরা সেই চেষ্টাটাই করবো।’

এদিকে জেল হত্যা মামলা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালত কর্তৃক জেল হত্যা মামলা এবং বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। বিএনপি আমলে জেল হতা মামলায় কয়েকজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। আর যারা আছেন তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বঙ্গবন্ধু হত্যা মামলায়ও তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এদের মধ্যে যাদের ধরতে পেরেছি তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যারা পলাতক আছেন তাদের দুজনের অবস্থান চিহ্নিত করতে পেরেছি আমরা। তাদের দেশে ফিরেয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’

এদিকে, জামায়াত ইসলামীকে নিষিদ্ধের ব্যাপারে মন্ত্রিসভায় বিল উত্থাপনের কথা থাকলেও এখনো উঠছে না কেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন, শিগগিরই এ সংক্রান্ত বিল সংসদে উঠবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ