বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বড়দিনের আগে যুক্তরাষ্ট্রে তাণ্ডব

উপলক্ষ বড়দিন। খাওয়া-দাওয়া, ছুটোছুটি, ফূর্তি—কত পরিকল্পনাই তো থাকে। প্রতি বছরের মতো এবারও হয়তো সেভাবেই দিনটি উদযাপনের চিন্তা করেছিল যুক্তরাষ্ট্রবাসী। কিন্তু কয়েক ঘণ্টার ঝড়ে উলট-পালট হয়ে গেছে সব কিছু।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কিছু অঙ্গরাজ্যে বেশ কয়েকটি ঝড় হয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। ঝড়ে বিধ্বস্ত বাড়িঘরের নিচে চাপা চাপা পড়ে থাকার সম্ভাবনা আছে অনেকের।

রয়টার্স-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরকানসাস, ইলিনয়, ইন্ডিয়ানা, মিসিসিপি, তিনেসি ও মিশিগানের ওপর দিয়ে ২০টি ঝড় বয়ে গেছে। এর মধ্যে মিসিসিপিতে একটি ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ অঙ্গরাজ্যে ঝড়ে নিহত হয়েছেন ৭ জন।

মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, মিসিসিপির ওপর দিয়ে ১৪টি ঝড় গেছে।

ঝড়ে তিনেসিতে নিহত হয়েছে তিনজন। আর আরকানসাসে প্রাণহানি হয়েছে আরেকজনের।

ঝড়ের কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে বিমানের ৫ শতাধিক ফ্লাইট বাতিল বা নতুন সময় নির্ধারণ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গাড়ি ব্যবহার করেই ভ্রমণ করতে হবে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বাসিন্দাকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প