‘বড় উদ্বেগের কারণ’ বাংলাদেশে ঢুকছে হাজারো রোহিঙ্গা


মিয়ানমারের সংঘাতপীড়িত রাখাইন রাজ্যে চলতি মাসের শুরুতে সেনা তৎপরতা বাড়ায় পালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকেছে তিন সহস্রাধিক রোহিঙ্গা মুসলিম।
রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বাংলাদেশে অবস্থানরত কয়েকজন রোহিঙ্গা নেতা গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত কয়েক সপ্তাহে কমপক্ষে সাড়ে তিন হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে কক্সবাজারে নাফ নদীর কাছে জনাকীর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চাপ আরো বেড়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড জানিয়েছে, চলতি সপ্তাহে শিশুসহ ৩১ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে তারা।
রোহিঙ্গা নেতা আবদুল খালেক বলেন, ‘রাখাইনের গ্রাম থেকে পালিয়ে শুধু বালুখালী ক্যাম্পেই এসেছে তিন হাজারের মতো রোহিঙ্গা।’ অন্য আরেক ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, গত ১১ দিনে প্রায় ৭০০ পরিবার বাংলাদেশে এসেছে। থাকার জায়গা না থাকায় তাদের অনেকেই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে।
গত ১২ আগস্ট রাখাইন রাজ্যে নিরাপত্তা বাড়াতে শত শত সেনা মোতায়েন করে মিয়ানমার। এ নিয়ে সমালোচনা করেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংঘি লি। তিনি বলেন, সেনা মোতায়েন ‘বড় উদ্বেগের কারণ’।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













